6 May 2016

বিভাস রায়চৌধুরী

                       পলকের আলো





কোনোদিন দেখেছ কখনও
পথ ফের ফিরে ফিরে আসে?

তোমাকে পাওয়া অসম্ভব
স্বাভাবিক যেকোনো আকাশে...


আয়নায় দিনগুলো রেখে
রাতগুলো লিখে যেতে পারি
কবেকার পুরাতন নদী
জেগে থাকে কবিদের বাড়ি...

তুমি নেই সে-ও এক থাকা!
শূন্যতায় শব্দ হয় ঘন...
ডুবজল থেকে উঠে আসে
তীব্র আলো কখনো কখনো!

তারও কিছু পোকা চাই ঠোঁটে ...
সাদা পাতা পাগলের হোক...
#
তোমাকে পাওয়া অসম্ভব,
শরীরের প্রথম পাঠক!

0 comments: