6 May 2016

শুভ আঢ্য

                                   গান যা কন্ঠবিরধী




কণ্ঠসঙ্গীত শোনার জন্য জখম মেয়েটার কাছে যাই
আলোহীন ঘরের তকমা লাগানো একটা ঘর...
গান শুরু করার অনুমতি দেয়

যদিও গান কোনোকালেই আলো জ্বালায়নি
পলায়ন প্রবৃত্তি নিয়ে যদি কোনো সুর থাকে,
তা চেনা জানা
লোকমুখে শোনা
মেয়েটার মুখোমুখি শুনে
দেখছি জখম, হজম হচ্ছে
এনজাইম
তার রক্ত উৎসারক সুর,কিছুটা পলাতক;
কিছু ঝালা সৃষ্টি করেছে
আলাপ জমছে
আর
আলোহীন ঘর
মেয়েটার যা কিছু জখম সব সুর
কণ্ঠসঙ্গীত থেকে আলো আলো হ্যালোজেন
আর থাকতে দিচ্ছে না সে ঘরে

0 comments: