6 May 2016

দেবাশিস সাহা

আত্মা





বেলুনের মধ্যে আত্মা চালান করছে

 বেলুনওয়ালা
সে বেলুনের ঈশ্বর

বেলুনের ঘাতক
 যে কেউ হতে পারে

যে কেউ কেড়ে নিতে পারে
 বেলুনের আকাশ

প্রতিটি ছেলেবেলা
 রঙিন বেলুনের বন্ধু

আততায়ী আলপিন
 কখন যে কার হাতে এসে যায়

আমাদের আত্মা আর আলপিন

 ছদ্মবেশী জাদুকরের দু-হাতে...

0 comments: