6 May 2016

দেবাশিস মুখোপাধ্যায়

                                            ছবি নয়





সকালের ভ্রমণে একটা বাগান 
ফুলরঙা শাড়ি আর পাখিরালয় খুলে ।
রূপকথা বিউটি পার্লারে শ্যামলতনুতে 
ধবল বিস্তার । সামুদ্রিক সুর 
ঢেউ তোলে মিউজিক সিস্টেমে ।

রক্ত আয়লা ধুয়ে বসুধার 
কুটুম্বিতায় ভৌঁরো রাগে 
চুমুক তৃপ্তির চায়ে । শূন্য খাঁচায়
ভালোবাসা এলো আড়মোড়া ভেঙে .....

0 comments: