ক্যারামবোর্ড
ভেপার আলোয় একনাগাড়ে ভিজছে ক্লাবঘরের ক্যারাম-বোর্ড
গুটিগুলো সাজানো গোলাকার বৃত্তে
শুধু ফাটানোর অপেক্ষা
...
জালঘেরা চারকোনা সুড়ঙ্গের প্রতিরূপ
আপাতদৃষ্টে জনহীন নো-ম্যানস ল্যান্ড
এরপর
মসৃণ যাত্রাপথের সাপেক্ষে এক্ চিমটে পাওডারগুঁড়ো আর
ধোঁয়ামাখা আঙুলে আলতো টোকা
আটক হবে দলছুট ভ্রমণকারী একে-একে
0 comments:
Post a Comment